জুনের মধ্যেই শেষ হচ্ছে মুজিব ছবির পুরো কাজ: শ্যাম বেনেগাল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী-নির্ভর চলচ্চিত্র ‘মুজিব’ ছবিটির নির্মাণের সব কাজ আগামী মাসের মধ্যেই শেষ হচ্ছে। মঙ্গলবার (১৭ মে) বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করলেন প্রতীক্ষিত এই চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল।  এরই মধ্যে ফ্রান্সে শুরু হওয়া কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে ‘মুজিব’ ছবিটির অফিশিয়াল ট্রেলার উন্মুক্ত হচ্ছে। এই অনুষ্ঠানে ঢাকা থেকে দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা যোগ দিলেও ভারত থেকে শ্যাম বেনেগাল হাজির থাকতে পারছেন না। তবে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ট্রেলার উন্মোচনে দুই দেশের তথ্যমন্ত্রীরা– যথাক্রমে ড. হাছান মাহমুদ ও অনুরাগ ঠাকুর উপস্থিত থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code