ইসলামি সংগীত প্রচারের জন্য হলি টিউনকে বিশেষ সম্মাননা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইসলামি সংগীত প্রচারে অবদান রেখে ৫০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করায় বিশেষ সম্মাননা পুরস্কার পেলো ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরবের সংগীত প্রচারের প্লাটফর্ম হলি টিউন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে হলি টিউনকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়।

Manual4 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খানের হাত থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কলরবের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ, যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, কলরবের সিনিয়র শিল্পী আবু রায়হান, ইয়াসিন হায়দার, হোসাইন আদনান ও তাওহীদ জামীলসহ কলরবের শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে বিগত বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা ১০ জন হাফেজে কুরআনকে সম্মাননা প্রদান করা হয়।

Manual6 Ad Code

মাওলানা ওমর ফারুকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা এবং সরকারে উচ্চপদস্থ কর্মকর্তাগণ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ইয়াহিয়া মাহমুদ, হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান সাজিদুর রহমান, জাতীয় মুফতী বোর্ডের মহাসচিব দিলাওয়ার হুসাইন, লেখক ও গবেষক উবায়দুর রহমান খান নদভী, জাতীয় হুফফাজুল কুরআনের চেয়ারম্যান শায়খ আবদুল হক ও জামিউল উলুমের মুহতামিম মাওলানা আবুল বাশার নোমানীসহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code