ইরানি প্রতিশোধের শঙ্কা, তুরস্ক ভ্রমণ নিয়ে ইসরায়েলের সতর্কতা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিজেদের নাগরিকদের তুরস্ক ভ্রমণে সতর্ক করেছে ইসরায়েল। গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেলকে হত্যার বদলা নিতে গুপ্তহত্যার আশঙ্কা তুলে ধরে এই সতর্কতা জারি করেছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়িকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। গত সপ্তাহে গাড়ি চালিয়ে নিজ বাসভবনে প্রবেশ করছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি।

Manual6 Ad Code

এ সময় দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথায় এবং দুটি হাতে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে ইরান।

Manual1 Ad Code

 

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code