আইনের প্রয়োগ নিয়ে সংসদে আনিসুল-হারুনের বাহাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আইনের শাসন প্রশ্নে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক ও বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের মধ্যে বাহাস হয়েছে। হারুন বলেন, ‘সরকার আইনের প্রয়োগে বৈষম্য করছে। আইন থাকলেও যথাযথ প্রয়োগ পাচ্ছি না। প্রয়োগ না পেলে আইন করে লাভ কী?’ জবাবে ‘বিএনপির এমপি আমাকে আইন শেখাচ্ছেন’- এমন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

Manual7 Ad Code

সেজন্য এখন বিচারপতিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আইন আনতে পেরেছি। মঙ্গলবার (৭ জুন) সংসদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল-২০২২ উত্থাপনকালে এ বাহাস হয়। আইনমন্ত্রী বিলটি উত্থাপনের প্রস্তাব করতে চাইলে হারুন আপত্তি তোলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code