কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রিপনের বাংলাদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি: ইতালি প্রবাসী ও সাবেক ছাত্রনেতা ইতালি যুবলীগের সহ সমাজ কল্যাণ সম্পাদক, জালালাবাদ কল্যাণ সংঘের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং বেঙ্গল সালাঝকি বার (সিলেট মিলনায়তনের) স্বত্বাধিকারী রেজাউল করিম রিপনের বাংলাদেশ গমন উপলক্ষে বৃহত্তর সিলেট যুব সমাজের আয়োজনে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

৭ জুন (মঙ্গলবার) সিলেট মিলনায়তনে জালালাবাদ কল্যাণ সংঘের সাবেক উপদেষ্টা রানা খানের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের‌ সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ ইতালির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়া, সাবেক সহ সাধারণ সম্পাদক‌ আব্দুল মোমিন, সাবেক আন্তর্জাতিক সম্পাদক সফিকুল আলম, সম্মানিত সদস্য আব্দুল আহাদ, জালালাবাদ যুব সংঘের সাবেক প্রচার সম্পাদক আতিকুল ইসলাম, বৃহত্তর সিলেট যুব সমাজের অন্যতম নেতা মোঃ শামিম, মোঃ জাবেদ আহমেদ, সাহেদ আহমেদ,‌ কাজী রুকন উদ্দিন, রিয়াজ উদ্দিন, শেখ দিলু, জুনেদ আহমেদ, জাকারিয়া, লিটন আহমেদ, সুমন আহমেদ, দেবাশিস সেন, ফয়েজ আহমেদ, মোস্তাক আহমেদ, রহমান মিয়া, মুহিব উদ্দিন সহ বৃহত্তর সিলেট‌‌ প্রবাসী ও রোমের আঞ্চলিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ‌ ও রেজাউল করিম রিপনের শুভাকাঙ্খীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে নেতৃবৃন্দরা রেজাউল করিম রিপনের ভূয়শি প্রশংসা করে বলেন ইতালিতে বৃহত্তর সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত রাখার লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা আশা করব আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এসময় তারা বাংলাদেশ সফরের সাফল্য কামনা করে তিনি যেন দেশ সফর শেষে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসেন সেই প্রত্যাশা কামনা করেন।

Manual4 Ad Code

পরিশেষে বৃহত্তর সিলেট যুব সমাজ ও রোমের বাংলা কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code