ইউক্রেনের সমর পরিকল্পনা নিয়ে স্পষ্ট ধারণা নেই যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি প্রায় প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার আক্রমণ নিয়ে হালনাগাদ তথ্য জানাচ্ছেন, ভাইরাল ভিডিওতে দেখা গেছে ইউক্রেনীয় সেনাদের হাতে পশ্চিমা অস্ত্রের কার্যকারিতা। আর পেন্টাগন নিয়মিত সংবাদ সম্মেলনে যুদ্ধের অগ্রগতি জানাচ্ছে। কিন্তু জনগণের কাছে যুদ্ধের খবরের এই মসৃণ প্রবাহ থাকলেও মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে ইউক্রেনের সামরিক অভিযানের পরিকল্পনার তথ্য খুব কম রয়েছে। এমনকি রাশিয়ার সামরিক অভিযান, সফলতা ও ব্যর্থতা সম্পর্কে এরচেয়ে বেশি ধারণা রয়েছে তাদের। সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

Manual7 Ad Code

মার্কিন কর্মকর্তারা জানান, ইউক্রেনীয় সরকার গোপন ব্রিফিং বা তাদের আভিযানিক পরিকল্পনা সম্পর্কে তাদের খুব কম অবহিত করছে। ইউক্রেনীয় কর্মকর্তারাও স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রকে তারা সবকিছু বলছেন না।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code