সেভেরোডনেস্কের রাজপথে তীব্র লড়াই চলছে: যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর সেভেরোডনেস্কের রাজপথে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, এই লড়াইয়ে বিপুল সংখ্যক হতাহত হতে পারে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেভেরোডনেস্কের রাজপথে তীব্র লড়াই চললেও রুশ বাহিনী শহরটির দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। ব্রিটিশ পর্যালোচনায় আরও বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে আর্টিলারি এবং বিমান সক্ষমতা দিয়ে ব্যাপক গুলি চালাচ্ছে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code