বি‌বি‌সির ভুলে ৩৫ লাখ টাকা ক্ষ‌তিপূরণ পাচ্ছেন কাউ‌ন্সিলর লিজা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভুল করে খব‌রে বাংলা‌দেশি বং‌শোদ্ভূত পার্লামেন্ট সদস্য আপসানা বেগ‌মের জায়গায় কাউ‌ন্সিলর লিজা বেগ‌মের ভিডিও ব্যবহার ক‌রে বি‌বি‌সি। সে ঘটনায় ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার পাশাপা‌শি লিজা বেগ‌মকে ত্রিশ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দি‌তে রাজি হ‌য়ে‌ছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। বাংলা‌দেশি মুদ্রায় এ ক্ষ‌তিপূরণের পরিমাণ ৩৫ লাখ টাকারও বেশি। বাংলা‌দেশি বং‌শোদ্ভূত আপসানা বেগম পূর্ব লন্ড‌নের পপলার ও লাইমহাউজ আস‌ন থে‌কে লেবার পা‌র্টির ম‌নোনয়‌নে নির্বাচিত ব্রিটিশ আইনপ্রণেতা। তার বিরু‌দ্ধে হাউ‌জিং জা‌লিয়া‌তির মামলা চলার সময়ে প্রকা‌শিত খব‌রে লন্ড‌নের ওয়েস্ট মি‌নিস্টার কাউ‌ন্সি‌লের পিমলিকো সাউথ ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর লিজা বেগ‌মের ছ‌বি ব্যবহার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code