পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক রিমান্ডে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পদ্মা সেতুর নাট-বল্টু খুলে তুচ্ছ-তাচ্ছিল্য করে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জুন) বিকালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, বিকাল ৪টায় সিআইডি তাকে আদালতে হাজির করে। বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই আসামির সাত দিনের রিমান্ড চায় আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাটি। শুনানি শেষ বিচারক রিমান্ড মঞ্জুর করেন। বায়েজিদ পটুয়াখালী জেলার বেলুখালী এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code