

ধর্ম: সৌদি আরব ঘোষণা দিয়েছে, কেউ যদি অনুমতি ছাড়া পবিত্র হজ পালন করার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তিকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। এমন খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।১০ হাজার রিয়াল বাংলাদেশী মূদ্রায় প্রায় আড়াই লাখ টাকার সমান। সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল-সুয়ারেইখ বলেছেন, হজ মৌসুমে কাবা শরীফের কাছে এবং আশেপাশের রাস্তায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে নিয়ম-কানুন মানার বিষয়টি নিশ্চিত করার জন্য।
তিনি আরও বলেছেন, হজ নিয়ে প্রতারণা করার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা অন্যের হয়ে হজ করে দেওয়ার বিজ্ঞাপন প্রচার করছিল।