বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মুরারিচাঁদ কলেজ, সিলেটের ত্রাণ বিতরণ

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

সৈয়দা নুসরাত শারমিন, মুরারিচাঁদ কলেজ, সিলেট থেকে :

Manual5 Ad Code

সিলেট বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মুরারিচাঁদ কলেজ, সিলেট। মুরারিচাঁদ কলেজ, সিলেট এর  অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ বলেছেন- যার যার সাধ্যমত আসুন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। একটু একটু সাহায্য বন্যার্ত অসহায় মানুষের অনেক কষ্ট লাগব হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সচেতন মানুষের নৈতিক মানবিক দায়িত্ব।

Manual5 Ad Code

সম্প্রতি মুরারিচাঁদ কলেজের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় জগন্নাথপুর এর বিভিন্ন গ্রামের ৩০০ পরিবারের হাতে সরাসরি ত্রাণ( খাদ্যসামগ্রী)  পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণের এই মহতি কার্যক্রমে মাঠ পর্যায়ে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, অধ্যাপক তোফায়েল আহমেদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সহ কর্মকর্তাবৃন্দ। এছাড়া সুষ্ঠু ভাবে ত্রাণ বিতরণ এ সহযোগিতা করেছে কলেজ এর বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code