তুরস্ককে এফ-১৬ সরবরাহের পক্ষপাতী বাইডেন’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্ককে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের পক্ষপাতী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন-পিয়ের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান কেনা এবং দেশটির নৌবহর আধুনিকায়নের জন্য আঙ্কারার অনুরোধের ব্যাপারে যুক্তরাষ্ট্র তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কারিন জিন-পিয়ের বলেন, ‘আমরা এফ-১৬ সম্পর্কে খুব স্পষ্ট ছিলাম। এফ-১৬ এবং তুরস্ককে নিয়ে এই আলাপ বেশ কিছু দিন ধরে চলছে। এই উদ্যোগে প্রেসিডেন্টের সমর্থন রয়েছে। কয়েক মাস আগেই এই বিষয়ে কথা বলেছিলাম। ফলে আসলে এখানে নতুন কিছু নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code