ইউক্রেন থেকে একদিনে ৫ হাজার শিশু সরিয়ে নিয়েছে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় কর্তৃপক্ষকে না জানিয়েই দেশটি থেকে একদিনেই প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া। এর মধ্যে রয়েছে ৫ হাজারের বেশি শিশু। রবিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। রাশিয়ার কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ শনিবার ব্রিফিং-এ বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ জনকে ইউক্রেন এবং ডনবাস প্রজাতন্ত্রের বিপজ্জনক অঞ্চল থেকে রুশ ফেডারেশনে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার কোথায় নেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে জোরপূর্বক নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের নিজ দেশে সরিয়ে নিচ্ছে রুশ কর্তৃপক্ষ। এমন অভিযোগ করে আসছে কিয়েভসহ পশ্চিমা দেশগুলো। অনেক শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code