

ধর্ম: মুসলিম উম্মাহর অধিকাংশ ইমামদের মতে জুমার পূর্বের সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা৷ ইমাম ইবনে রজব হাম্ভলি (রা.) ‘ফাতহুল বারী’তে এ মাসআলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন৷ তিনি লিখেন, ইমামরা এ বিষয়ে মতানৈক্য করেছেন যে, জুমার পূর্ববর্তি সুন্নত জোহরের পূর্বের চার রাকাতের মত মুয়াক্কাদা, নাকি আছরের আগের সুন্নাতের মতো মুস্তাহাব? অধিকাংশ ইমামদের মত হলো, জুমার পূর্বের সুন্নত হলো সুন্নতে মুয়াক্কাদা। ইমাম আওযায়ী, সুফিয়ান ছাওরি, ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের কথা। ইমাম আহমদ (রা.) এর মতও হলো এমন। কাজী আবু ইয়ালা ‘শারহুল মুহাযযাব’ এ এবং ইবনূ আক্বিল বলেছেন, জুমার পূর্বের সুন্নত সুন্নতে মুয়াক্কাদা হওয়ার মত হলো ইমাম শাফেয়ী (র.) এর৷ (ফাতহুল বারী,৫/৫৪৪.দারু ইবনিল জাওযী) আবু আব্দুর রহমান সূলামী থেকে বর্ণিত: তিনি বলেন: كان عبد الله يأمرنا أن نصلي قبل الجمعة أربعا وبعدها أربعا অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ (রা.) আমাদেরকে জুমার পূর্বে চার রাকাত এবং পরে চার রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৫৫২৫ ই’লাউস সুনান: ১৭৬২৷) বাকী বর্ণনাকারী সকলেই হলেন “ছিক্বাহ”৷ এজন্যই মোল্লা আলী ক্বারী রাহি. বলেন, হাদিসটি জায়্যিদ তথা হাসান সূত্রে বর্ণিত হয়েছে, যেমনটি ইমাম যাইনুদ্দীন ইরাকি (রা.) এর বক্তব্য যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে চার রাকাত পড়েছেন৷ (মিরকাত: ২/১১২)