মুমিনকে কখনও নিরাশ হতে নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ধর্ম: বিস্তীর্ণ পাহাড়। শেষ বিকালের সূর্য ডুবে যাবে যাবে ভাব, আধখান কুসুম যেন লেগে আছে পাহাড়ের ডগায়। বলতে না বলতেই লাজুক বধূর মতো আড়ালে চলে যায় সূর্য। তার পর দশদিক জুড়ে নেমে আছে অন্ধকার। সূর্যের যে ক্ষীণ আলো তখনো আকাশ রাঙিয়ে রেখেছিল। ধীরে ধীরে তা-ও মুছে যায়। এখন একদম অন্ধকার। নিশ্ছিদ্র এই অন্ধকার যেন হতাশার চিত্রায়ণ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অন্ধকার কেটে উদিত হলো দ্বাদশীর চাঁদ। সারা জগৎ চাঁদের নরম আলোয় পূর্ণ হয়ে গেল, যেন এ আরেক সূর্য! এ কুদরতের ইশারা’, আমি মনে মনে ভাবি, ‘যখনই সব সম্ভাবনা শেষ হয়ে যায়, ঠিক ওই সময়ই অন্যদিক থেকে উদিত হয় নতুন সম্ভাবনা। সূর্য ডোবার পর যেমন সব উজ্জ্বলতা নিয়ে চাঁদের উদয় হয়। ঠিক এভাবেই কোনো মানুষ বা কোনো জাতির জন্য কখনোই সম্ভাবনা শেষ হয় না। জমানার সঙ্গে মল্লযুদ্ধে কেউ যদি নিচে পড়েও যায়, হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবেন। কেবল প্রয়োজন ওই লোক বুদ্ধিমানের পরিচয় দেবে ও নিরবচ্ছিন্ন চেষ্টা-সাধনা চালিয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code