রাশিয়া-চীন সামরিক সম্পর্কে জাপানের হুঁশিয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং তাইওয়ানের সঙ্গে চীনের উত্তেজনায় জাতীয় নিরাপত্তা নিয়ে সতর্কতার কথা তুলে ধরেছে জাপান। শুক্রবার দেশটির বার্ষিক প্রতিরক্ষা প্রতিবেদনে এই সতর্কতার কথা তুলে ধরা হয়। এমন সময় এই সতর্কতার কথা বলছে জাপান যখন দেশটি নিজেদের সামরিক সামর্থ্য ও ব্যয় বাড়ানোর চেষ্টা করছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে। বার্ষিক প্রতিরক্ষা শ্বেতপত্র শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এতে নিরাপত্তা উদ্বেগ নিরসনে সামরিক সামর্থ্য বাড়ানো এবং শক্তিশালী সেনাবাহিনী ও সামরিক ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে জনগণের সমর্থণ লাভের বিষয়ে আলোকপাত করা হয়েছে। আগামী বছরগুলোতে সামরিক ব্যয় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে কিশিদার ক্ষমতাসীন দলের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code