বিদ্যুতের ভেলকিবাজিতে দেশবাসী অতিষ্ঠ : কাইয়ুম চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎ বিভাগের ৫০ হাজার কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু দেশের মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছেনা। বিদুৎ এখন যায় না, মাঝে মধ্যে আসে। তার পরও সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রী বলেছেন দেশে বিদ্যুতের ঘাটতি নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুতও সরবরাহ করতে পারছেনা সরকার। ফলে অনেক এলাকায় এখন ১২-১৪ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। সরকার লাগামহীন লুটপাট করে দেশকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। তাই জনগনের সম্পদ লুটপাটকারী এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।

Manual2 Ad Code

শনিবার (২৩ জুলাই) রাতে আাগামী সোমবার দক্ষিণ সুরমায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, জনগনের এই দুঃসময়ে আওয়ামীলীগ জনগনের পাশে নেই। বিএনপিই এখন মানুষের ভরসাস্থল। তাই জনগনের প্রতি দায়বদ্ধতা থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর যৌথ উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের জন্য এখানে ফ্রী মেডিকেল ক্যাম্প হচ্ছে। বিএনপি অতিতেও যেকোন দুর্যোগে জনগনের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরে আলম সিদ্দিকী খালেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ মকসুদ, জেলা বিএনপি নেতা আহাদ চৌধুরী শামীম, মনিরুল ইসলাম তোরন, মাহবুব আলম, সুহেল ইবনে রাজা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code