তেলের দাম কমানোর প্রস্তাবে সায় নেই রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ওপেক প্লাস গ্রুপের সদস্য তেল উৎপাদনকারী দেশগুলো আগামী বুধবার একটি বৈঠকে বসতে যাচ্ছে। উদ্দেশ্য বাজার ব্যবস্থাপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি একক সিদ্ধান্তে উপনীত হওয়া। এতে বিশেষ করে দাম কমাতে আরও তেল উত্তোলন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলায় সহায়তার ওপর জোর দেওয়া হচ্ছে। তবে জানা গেছে, এমন প্রস্তাবে সায় নেই রাশিয়ার। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। জোটের সদস্য দেশগুলো দৈনিক প্রায় ২.৭ মিলিয়ন ব্যারেল উত্তোলন করেছে, যা গত মে মাসের পরিকল্পনার চেয়েও কম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code