অ্যাপলের লাভ কমলো ১১ শতাংশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: টেক প্রতিষ্ঠান অ্যাপলেও বৈশ্বিক অর্থনীতির প্রভাব পড়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, জুন পর্যন্ত তিন মাস হলো তাদের লাভ নেমেছে ১১ শতাংশে। গত বছরও একই সময়ে চীনের জিরো-কোভিড পলিসির কারণে সাপ্লাই চেইনে সমস্যা হওয়ায় এমনই ঘটেছিল। প্রতিষ্ঠানটি আরও জানায়, গত বছরের তুলনায় তাদের রাজস্ব দুই শতাংশ বেড়ে ৮৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে দেওয়া প্রতিবেদন অনুযায়ী, এটিই সবচেয়ে বড় রাজস্ব। সব মিলিয়ে দেখা যাচ্ছে, অ্যাপলের প্রবৃদ্ধি এবছর খুবই ধীর গতিতে হয়েছে। সিএনএন জানায়, অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বৃহত্তর চীনে গত ত্রৈমাসিকে বিক্রি কমেছে এক শতাংশ। তবে এর পরেও প্রতিষ্ঠানটি বিক্রি এবং লাভের দিক দিয়ে ওয়াল স্ট্রিটের ধারণার ওপরেই রয়েছে। আবার প্রতিষ্ঠানটির শেয়ার বেড়েছে ৪ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code