ঢাকায় বিএনপির হারিকেন মিছিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেই হঠাৎ করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হারিকেন মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা ভোলায় পুলিশের গুলিতে দুজন নেতা হত্যার বিচারের দাবি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

Manual8 Ad Code

মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে।

তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

তিনি বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এ হত্যার প্রতিশোধ জনগণ নেবে।

Manual7 Ad Code

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে তিনি জানান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code