ফারুকীর সিনেমা এখনো ছাড়পত্র পায়নি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২০১৯ সালে সেন্সর বোর্ডের সনদ পাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখলো না মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। যারা বোর্ডের সদস্য ছিলেন তারা এখনও বলছেন, সিনেমা হিসেবে ছবিটি নিয়ে তাদের কোনও আপত্তি ছিল না। কিন্তু ‘অজানা’ কারণে সেটি আটকে আছে অন্ধকারে। অজানা বললেও তারাই আবার নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলছেন, ‘এই ঘটনা সামনে আসা নিয়ে প্রশাসনিক আপত্তি থাকতে পারে। সব মিলিয়ে বিশ্বের নানা দরবারে প্রশংসা কুড়ানো আন্তর্জাতিক মানের এই ছবিটি ছাড়পত্র পাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, কেন বোর্ডের হিমঘরে সাড়ে তিন বছর ধরে আটকে আছে; দায়িত্বশীল কারোর কাছ থেকে সেই উত্তর মেলেনি।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ ধরে নির্মিত এই চলচ্চিত্র মুক্তি পেলে দেশের ‘ভাবমূর্তি ক্ষুণ্ণ’ হতে পারে! এমন আশঙ্কায় ছবিটির মুক্তি আটকে দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এরপর বোর্ডের এমন সিদ্ধান্তের বিপরীতে আপিল করে সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পরও ছাড়পত্রের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code