অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করছেন ইরানি পরিচালক মুর্তজা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রযোজক-অভিনেতা অনন্ত জলিলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অনন্তর বিরুদ্ধে চুক্তিভঙ্গের নানা অভিযোগ করেছেন এই নির্মাতা। জানান, তেহরানে অভিযোগ নিবন্ধন এবং বাংলাদেশের আদালতে তিনি মামলা করতে যাচ্ছেন। তার প্রোফাইল থেকে একটি ইনস্টাগ্রাম পোস্টে পরিচালক মুর্তজা লিখেছেন, ‘‘অনন্ত জলিল আমাদের সঙ্গে চুক্তি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ছবিটির অর্ধেক প্রযোজনা আমাদের। বাকিটা তার। তিনি আমাদের অর্ধেক প্রযোজিত ছবি নষ্ট করে দিয়েছেন। ‘ডে’ (রুজ) ছবিটি নিয়ে চুক্তিতে যেসব পরিকল্পনা করা হয়েছিল তার কিছুই ঘটেনি। তিনি আমাদের প্রযোজনা নষ্ট করে দিয়েছেন। তিনি তার মতো করে ছবিটি চালিয়েছেন। নিজের মতো করে। এটা সরাসরি আমাদের প্রধান চুক্তির লঙ্ঘন। অথচ আমি এই আয়োজনের প্রধান প্রযোজক।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code