যেমন হওয়া ভাল ঘরোয়া সাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: প্রখর রোদ দেখে ঘর থেকে বের হলেও যে কোনো সময় এক পশলা বৃষ্টির ছাটে কাকভেজা হয়ে যেতে পারেন এখন। স্বস্তিতে থাকতে এবং সাজ পোশাক সুরক্ষিত রাখতে এখন পার্টি কিংবা যে কোনো অনুষ্ঠানে হালকা সাজ এবং গহনা বেছে নিন। পোশাক নির্বাচনে লক্ষ রাখুন তা যেন জবরজং না হয়। ভারী কাজের পোশাক বৃষ্টিবাদলের সময়টাতে আপনাকে শুধু অস্বস্তিতেই রাখবে না ভিজে গেলে শুকাতেও সময় নেবে। তাই লক্ষ রাখুন এ সময় পোশাকের নকশা এবং ফেব্রিক দুটিই যেন হালকা পাতলা হয়। তাই বলে একেবারেই যে সাদামাটা পোশাক পরতে হবে তা কিন্তু নয়। বরং পোশাকে উজ্জ্বল রং আর হালকা নকশা ও প্রিন্টের মাধ্যমে নিয়ে আসুন বৈচিত্র্য। ফেব্রিক নির্বাচন করুন সুতি কিংবা জর্জেট। পার্টি লুক আনতে চাইলে অ্যান্ডি সিল্কের পোশাক পরা যেতে পারে।
রোদ আর বৃষ্টিবাদলে মুখের সাজ হালকা হলেই ভালো। বাইরে বের হওয়ার আগে সবার প্রথমেই ফেসওয়াশ বা ফোমিং কেèনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন। এরপর আলত করে মুখ মুছে মুখে সানস্ক্রিন লোশন বা ক্রিম লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এর ফলে সানস্ক্রিন ত্বকে ভালোমতো মিশে যাবে। সানস্ক্রিন লাগানোর আগে বা পরে ময়েশ্চারাইজার লাগানোর প্রয়োজন নেই। এবার মুখে ফেস পাউডার বা মিনারেল পাউডার মাখুন। তাহলে বৃষ্টিতে ভিজলেও খুব বেশি সমস্যা হবে না। ফাউন্ডেশন যদি ব্যবহার করতেই চান তাহলে হালকা হলদে ধরনের কমপ্যাক বা ফাউন্ডেশন লাগাতে পারেন। এতে ত্বকের স্বাভাবিক ভাবটা বজায় থাকবে। চোখে আইশ্যাডোর পরিবর্তে নীল, সবুজ বা ছাই রঙের কাজলের রেখা টেনে দিতে পারেন। হালকা সাজেও নজরকাড়া লাগবে। কিংবা ওয়াটারপ্রুফ লাইনার বা কাজল দিয়ে চোখে লাইন করে নিয়ে মাশকারা দিয়ে নিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code