দেশে ডিডিওএস সাইবার হামলার বিষয়ে সতর্কতা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এর নিয়মিত পর্যবেক্ষণে অতি সম্প্রতি বাংলাদেশে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডিওএস) সাইবার আক্রমণ পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সব গুরুত্বপূর্ণ সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে। ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডিওএস) এক ধরনের সাইবার আক্রমণ, যা সাইবার অপরাধী দ্বারা নিয়ন্ত্রিত বিস্তৃত বটনেট থেকে কোনও সুনির্দিষ্ট আইটি পরিকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত সেবা দেওয়ায় পরিচালিত হয়। এই ডিডিওএস সাইবার আক্রমণে টিসিপি পুশ ফ্লাড, ইউডিপি ফ্লাড, ডিসিপি আরএসপি ফ্লাড, ডিসিপি এসওয়াইএন ফ্লাড, টিসিপি ইউইনডো সাইজ ফ্লাড, আইপি ফ্রাগমেন্ট ফ্লাড ডিডিওএস অ্যাটক ভেক্টরের আধিক্য পাওয়া গিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code