মহানবী (সা.)-কে অবমাননা বিজেপি নেতার হায়দরাবাদে বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা বিজেপি নেতা টি.আর. রাজা সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ভারতের হায়দরাবাদে। বুধবারের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে চড়াও হয়ে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এসময় কুশপুত্তলিকা পোড়ায় আন্দোলনকারীরা। তেলেঙ্গানার বিজেপি দলীয় বিধায়ক টি.আর. রাজা সিংয়ের মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে ‘ধর্মের নামে বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগে (২৩ আগস্ট) মঙ্গলবার তাকে আটক করে পুলিশ। কিন্তু কয়েক ঘণ্টা পর পুলিশি হেফাজতের অনুমতি না দিয়ে জামিন দেন আদালত। এর জেরে আরও ক্ষুব্ধ অনেকে। বিভিন্ন জায়গায় রাজা সিংয়ের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন হতে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code