কান খোঁচানোর অভ্যাস ত্যাগ না করলে ভয়াবহ বিপদ

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

অনেকে পরিষ্কার করার নামে, কেউ আরাম পেতে, অনেকে আবার অযথাই কান খুঁচিয়ে থাকেন। কোনো অস্বস্তি না হলেও শুধু স্বভাবের কারণেও প্রায়ই কটন বাডস ব্যবহার করে কানে সুড়সুড়ি দিতে থাকেন অনেকেই। বাজারে কান খোঁচানোর জন্য বিভিন্ন সংস্থার কটন বাডসও পাওয়া যায়। এ রকম কান খোঁচানোর বা বাডস ব্যবহারের অভ্যাস থেকে হতে পারে বড়সড় বিপদ।

এ ব্যাপারে বিশষজ্ঞরা বলেন, কানে কোনো সমস্যা হলে বা ময়লা জমেছে মনে হলেই ইয়ার বাডস ব্যবহারের যে প্রবণতা রয়েছে, তা অত্যন্ত বিপজ্জনক। ইয়ার বাডস ব্যবহার করতে সব সময় বারণ করেন চিকিৎসকরা। কারণ কানের যা অ্যানাটমি বা গঠন, সে ক্ষেত্রে কানে যে ওয়্যাক্স বা ময়লা তৈরি হয়, তা চোয়ালের নাড়াচাড়াতেই বেরিয়ে আসে।

খুব কম ক্ষেত্রেই গঠনের জন্য কানের মধ্যে আটকে যাওয়ার সমস্যা তৈরি হয়। কানের সমস্যা থেকে জটিলতা বেড়ে মস্তিষ্কে প্রভাব পড়তে পারে। তাই কানে কিছু অস্বস্তি হচ্ছে মনে হলেই আঙুল দিয়ে খোঁচাখুঁচি, বাডস ব্যবহার ইত্যাদি একেবারেই করা যাবে না, বলেন বিশেষজ্ঞরা।

Manual5 Ad Code

কানের অতিরিক্ত ময়লা বা ওয়্যাক্স হাঁচি-কাশি-গোসল-ঘুম ইত্যাদি নানা জৈবিক কাজের হাত ধরেই বেরিয়ে যায়। আলাদা করে খুঁচিয়ে বের করতে হয় না। কারণ শরীর একটা নির্দিষ্ট ওজনের পর আর ময়লা নিজের ভেতরে রাখে না।

Manual2 Ad Code

কেন বাডস জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code