

যুক্তরাষ্ট্র অফিস:যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বুধবার করোনাভাইরাসের টিকার নতুন দুটি বুস্টার ডোজ জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে মূল টিকা অনুমোদনের পর এই প্রথমবার বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি দেওয়া হলো। নতুন বুস্টার টিকা দুটি তৈরি করেছে ফার্মা জায়ান্ট ফাইজার-বায়োএনটেক ও মডার্না। এই টিকা তৈরি করা হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিএ.৪ ও বিএ.৫ সাব-ভ্যারিয়েন্টকে টার্গেট করে। এগুলো যুক্তরাষ্ট্রে কোভিড টিকাদান কর্মসূচির মূল চালিকা হিসেবে মনে করা হচ্ছে। এমন সময় এই বুস্টার টিকা অনুমোদন পেলো যখন মার্কিন কর্মকর্তারা সংক্রমণের নতুন ঢেউয়ের আশঙ্কা করছেন।