সবুজ সনদ পেলো আরও ৩ পোশাক কারখানা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। সোমবার (১২ সেপ্টেম্বর) তিনটি কারখানাই প্লাটিনাম রেটিং পেয়েছে। বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। সবুজ কারখানার সনদ পাওয়া কারখানা তিনটি হলো— ফতুল্লা অ্যাপারেলস, শরাফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ এবং ডেবোনেয়ার অ্যান্ড অরবিটেক্স নিটওয়্যার লিমিটেড। নতুন তিন কারখানা নিয়ে দেশের পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ১৭১টিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code