নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘রব-রুহুল পরিষদ’র নিরঙ্কুশ বিজয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

মাহফুজ আদনান, যুক্তরাষ্ট্র থেকে : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ‘রব-রুহুল পরিষদ’। নানা অভিযোগে মামলা মোকাদ্দমায় প্রায় চার বছর স্থগিত থাকার পর অনুষ্ঠিত হল বহুল প্রত্যাশিত এই নির্বাচন।

Manual8 Ad Code

৩১৪৭ ভোট পেয়ে সভাপতি হয়েছেন রব মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী নয়ন পেয়েছেন ২৫৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত রুহুল আমিন সিদ্দিকী পেয়েছেন ৩১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী পেয়েছেন ২৪৭৫ ভোট।

স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে, নিউইয়র্ক সিটির ৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটাগ্রহণ হয়। তবে ২৭ হাজার ৫০০ ভোটারের মধ্যে মাত্র সাড়ে ৫ হাজার ভোট পড়ে। কেন্দ্রসমূহ ছিল, উডসাইডে গুলশান টেরেস, ব্রুকলীনে পিএস ৭৯, ওজোনপার্কে দেশী সেন্টার, ব্রঙ্কসে গোল্ডেন প্যালেস এবং জ্যামাইকায় ইকরা পার্টি সেন্টার।

ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে গুলশান টেরেস মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য, সোসাইটির সাবেক কর্মকর্তা, দুই পরিষদের প্রার্থী, সমর্থক ও ভোটাররা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

দু’বছর মেয়াদি কমিটিতে রব-রুহুল প্যানেল থেকে বিজয়ী বাকি প্রার্থীরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান (৩২১৪), ভাইস প্রেসিডেন্ট ফারুক চৌধুরী (৩০৫২), সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী (২৮৭৫), কোষাধ্যক্ষ নওশাদ হোসেন (২৯৮২), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভ’ইয়া (২৯৩৭), সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ লিপি (২৯৯০), প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ (৩২৯১), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান (২৯৪৩), সাহিত্য সম্পাদক ফয়সল আহমেদ (৩০২০), ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব (২৯৭৫), শিক্ষা সম্পাদক প্রদীপ কান্তি (২৭৫৯)।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন ফারহানা চৌধুরী (৩২১০), আকতার বাবুল (৩১৬২), বাশার ভূইয়া (২৯৯৩), শাহ মিজান (২৯৬২), সুশান্ত দত্ত (২৯৪৯) এবং সাদী মিন্টু (২৯১৩)।

বহুল আলোচিত এ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি ছাড়াও কমিশনের সদস্য মোহাম্মদ এ হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাওসারুজ্জামান কয়েস, মোহাম্মদ রুহুল সরকার এবং খোকন মোশারফ আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন বলে ভোটারেরা জানান।

Manual6 Ad Code

এই নির্বাচন হবার কথা ছিল ২০১৮ সালের ২১ অক্টোবর । মামলার কারণে তা ঝুলে যায়। এরপর গত বছরের ১৪ নভেম্বর নির্বাচনের দ্বিতীয় দফা তারিখ ঘোষণা করা হলেও সেটিও থমকে গিয়েছিল মামলায় ।

Manual5 Ad Code

এবারও মামলার জালে পড়েছিল নির্বাচন। কিন্তু সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ আদালত প্রাঙ্গণে টানা দুদিন অ্যাটর্নিসহ অবস্থান নেয়ায় নির্বাচন স্থগিতাদেশে দায়ের করা মোট ৫টি মামলা রুখে দেয়া সম্ভব হয়েছে বলে সংবাদ সম্মেলনে সোসাইটির কর্মকর্তারা উল্লেখ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code