ফের ঢাকা-হায়দ্রাবাদ রুটে ফ্লাইট চালু করবে ইন্ডিগো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: আগামী ১ নভেম্বর থেকে আবারও ঢাকা-হায়দ্রাবাদ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারতের বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইন্ডিগো এয়ার। এখন থেকে সপ্তাহে তিন দিন এই রুটে ফ্লাইট চালাবে সংস্থাটি। চলতি বছরের এপ্রিলে এই রুটে ফ্লাইট উদ্বোধন করলেও তা কিছুদিন পরই স্থগিত করা হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) ইন্ডিগো জানায়, ঢাকা-হায়দ্রাবাদ গন্তব্যে অত্যাধুনিক এয়ার বাস এ-৩২১ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটের রিটার্ন ভাড়া ধরা হয়েছে সর্বনিম্ন ২৩ হাজার টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code