ঘুম থেকে উঠেই চোখ কচলাতে কচলাতে গুলশানে যায় নালিশ পার্টি: কাদের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে ১৪ মাস পরে যে নির্বাচন, সে নির্বাচনকে কেন্দ্র করে অনেক চক্রান্তের খেলা চলছে। তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে নালিশ পার্টি গুলশান ও বারিধারায় যায়, নালিশ জানাতে।’
সোমবার (৩ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজার অষ্টমীতে সন্ধিপূজা শেষে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেবী দুর্গার আগমন ভক্তরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করছে। সর্বজনীন এ উৎসবে হিন্দু-মুসলমান কোনও কথা নয়, সব মানুষ এই পূজায় আসছে। আপনাদের নিরাপত্তা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে সনাতন ধর্মালম্বীদের পাশে আছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। আপনাদের ভয়ের কোনও কারণ নেই। আমরা খোঁজ নিয়েছি, এখনও পর্যন্ত সারা দেশে দুর্গোৎসব উৎসবের মতোই উদযাপন হচ্ছে। আমি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলবো ‘

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code