সাজেক: তাঁবুতেই রাত কাটিয়েছেন অনেকে

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: দুর্গাপূজার ছুটি বুধবার (৫ অক্টোবর), শুক্র-শনি (৭-৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি আর রোববার (৯ অক্টোবর) পবিত্র ঈদুল মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি। এজন্য মাঝখানের বৃহস্পতিবার (৬ অক্টোবর) ছুটি নিয়ে অনেকেই পেয়ে গেছেন টানা পাঁচদিনের ছুটি।
লম্বা এ ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে রাঙামাটিতে। সেই সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অপরূপ প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি দুর্গম সাজেকেও এখন পর্যটকদের উপচে পড়া ভিড়।
শহরের পর্যটন এলাকার ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক এবং কাপ্তাই হ্রদ, সুবলং ঝরণাসহ জেলা গুরুত্বপূর্ণ স্পটগুলোতে পর্যটকদের অভয়রাণ্যে ভরে গেছে।
রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন- রাঙামাটিতে এইবার বেশি পর্যটক এসেছে। হোটেল-মোটেলগুলো ৯০ভাগ বুকিং আছে। ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্ট কর্মচারীরা পুরোদমে ব্যস্ত সময় পার করছে।
সারাদেশের জন্য আলোচিত পর্যটন স্পট সাজেকের রুইলুই, হেলিপ্যাড, কংলাক পাহাড় ও ঐতিহ্যবাহী লুসাই গ্রামে পর্যটকদের ভিড় লেগে আছে। তবে পর্যটকের বাড়তি চাপের কারণে অনেকে রিসোর্ট বা কটেজে জায়গা না পেয়ে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে। সাজেকের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরো এলাকায় বর্তমানে প্রায় পাঁচ হাজার পর্যটক অবস্থান করছেন। আগামী আট তারিখ পর্যন্ত পুরো সাজেক ব্যস্ত সময় পার করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code