পর্যটকদের বিনামূল্যে ৫ লাখ বিমান টিকিট দেবে হংকং

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাস মহামরি শুরু হওয়ার আগে বছরে সাড়ে পাঁচ কোটির বেশি পর্যটক হংকং ভ্রমণ করতেন। গত দুই বছর ধরে বিশ্বের কঠোরতম বিধিনিষেধের কারণে জনপ্রিয় পর্যটন স্থানটিতে কমে গেছে পর্যটকদের সংখ্যা।

Manual1 Ad Code

মহামরির বিধিনিষেধ শিথিল করে যখন বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে তাতে শামিল হয়েছে হংকং। কিছুদিন আগে দেশটি বিদেশিদের জন্য বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের বিধি বাতিল করেছে। এবার দেশটি পর্যটন খাতকে চাঙ্গা করতে পাঁচ লাখের বেশি বিমান টিকিট বিনামূল্যে সরবরাহ করতে যাচ্ছে।

Manual6 Ad Code

দুই বছর আগে এমন ঘোষণার বিষয়টি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে নিশ্চিত করেছিলেন এয়ারপোর্ট অথরিটি হংকং-এর এক মুখপাত্র। ওই সময় তিনি বলেছিলেন, ২৫৪.৮ মিলিয়ন ডলার মূল্যের ৫ লাখ বিমান টিকিট দেশটিতে অবস্থানরত মানুষসহ বিশ্বের পর্যটকদের দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code