নভেম্বরে কাবরেরাকে নিয়ে সিদ্ধান্ত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: এ বছরই স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে । তবে আপাতত জাতীয় দলের কোনও খেলা নেই। তাই ৩৭ বছর বয়সী কোচের চুক্তির মেয়াদ বাড়ার বিষয়টি সামনে চলে এসেছে। তবে এখনই এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী নভেম্বরে আলোচনার ইঙ্গিত মিলেছে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের কথায়। কাবরেরার মেয়াদ বাড়বে কিনা এমন প্রশ্নে কাজী নাবিল বলেছেন, ‘মেয়াদ বাড়ানো ভিন্ন ইস্যু, আজকে আমরা খোলামনে আলোচনা করেছি। নভেম্বর মাসেই জানা যাবে। মূলত তখনই সিদ্ধান্ত নিবো। এ মুহূর্তে সিদ্ধান্ত জরুরি কোনও বিষয় না। অন গোয়িং কাজ। ভালো-খারাপ সব অনুভূতি আছে। প্লেয়ারদের জন্য, দেশের জন্য কোনটা ভালো হবে, সে অনুযায়ী কাজ করতে হবে আমাদের।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code