ভারত-ইতালিসহ ৪ দেশে রপ্তানি, আয় ১৫৬ কোটি টাকা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ভারত প্রতিনিধি: প্লাস্টিক শিল্পের কাঁচামাল পিভিসি ও পেট রেজিন দেশেই উৎপাদন ও রপ্তানি শুরু হয়েছে। দেশে উৎপাদিত এসব কাঁচামাল ভারত, নেপাল, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করা হচ্ছে। ফলে দেশে রপ্তানির তালিকায় যুক্ত হয়েছে নতুন দুটি পণ্য। দুটিই প্লাস্টিক শিল্পের কাঁচামাল। দেশ থেকে এরইমধ্যে রেজিন ও পিভিসি রপ্তানি শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সহযোগী প্রতিষ্ঠান মেঘনা পিভিসি লিমিটেড। গত কয়েকমাসে এক কোটি ৭৬ লাখ ডলার বা ১৫৬ কোটি টাকা মূল্যের ১৩ হাজার ১৯৩ টন পেট রেজিন রপ্তানি করেছে। ভারত, নেপালে, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতে গেছে এসব পণ্য। এছাড়া পিভিসির উৎপাদন ও রপ্তানি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code