হিজাব বিতর্কে ভারতের সুপ্রিম কোর্টের বিভক্ত রায়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ভারত প্রতিনিধি: হিজাব বিতর্কে ভারতের সুপ্রিম কোর্টের বিভক্ত রায় শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে সৃষ্ট বিতর্কের চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বহুল আলোচিত কর্ণাটকের কলেজে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুসলিম ছাত্রীদের আবেদনের জবাবে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট বিভক্ত রায় দিয়েছে।

Manual4 Ad Code

এতে দেশটির শীর্ষ আদালতের একটি প্যানেল বলেছে, শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতির সিদ্ধান্তের ব্যাপারে বিচারকরা বিভক্ত রায় দিয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

প্যানেলের দুই বিচারকের একজন হেমন্ত গুপ্ত। তিনি বলেছেন, আমাদের মতের ভিন্নতা রয়েছে। তিনি শ্রেণিকক্ষে হিজাব নিষিদ্ধের পক্ষে তার মত দিয়েছেন। অন্যদিকে বিচারক সুধাংশু ধুলিয়া মুসলিম ছাত্রীদের হিজাব পরার নিষেধাজ্ঞা বাতিলের পক্ষে মতামত দিয়েছেন। বিচারক সুধাংশু ধুলিয়া বলেছেন, হিজাব পরা আসলে ব্যক্তিগত পছন্দের বিষয়। এর বাইরে কিছু নয়। সবকিছু ঊর্ধ্বে আমার মাথায় ছিল মেয়েশিশুদের শিক্ষা। আমি আমার বিচারক ভাইয়ের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করছি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code