ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে বিশ্বযুদ্ধ শুরু হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দেওয়ার প্রচেষ্টার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্ত করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স
তাস ভেনেডিক্টভকে উদ্বৃত করেন জানিয়েছে, ‘কিয়েভ ভালো মতোই জানে এ ধরনের পদক্ষেপের অর্থ তৃতীয় বিশ্ব যুদ্ধ নিশ্চিত। আপাতদৃষ্টিতে, তথ্যগত গোলমাল করে আবারও নিজেদের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে ইউক্রেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code