ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের প্রতিটি জনপদে ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় মানুষের জীবন ধারায় রূপান্তর ঘটছে। ডিজিটাল দক্ষতার সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দুর্গম পাহাড় কিংবা বিস্তীর্ণ হাওরে বসেও ডিজিটাল কাজ করে হাজার হাজার ডলার আয় করছে।’ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনসম্পদ গড়ে তুলতে মন্ত্রী সরকারের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
আজ ঢাকায় ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code