লাতিন আমেরিকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশসমূহের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আমেরিকার এই দুই অঞ্চলভুক্ত অধিকাংশ দেশের সরকার তাদের সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে শুরু হয়েছে মধ্য ও দক্ষিন আমেরিকাভূক্ত দেশগুলোর আঞ্চলিক জোট সামিট অব আমেরিকাসের বৈঠক। বৈঠকের উদ্বোধনী দিনে বক্তব্য দেন অ্যান্টনি ব্লিনকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লাতিন আমেরিকার বিভিন্ন দেশ দিন দিন সংবাদমাধ্যমের প্রতি বৈরী হয়ে উঠছে। বর্তমানে আমেরিকার এই অংশটি সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল হিসেবে পরিচিতি পাচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code