সমাবেশে লাখ-লাখ লোক বলে বিএনপি নেতারা মনকলা খাচ্ছে: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির খুলনায় এক লাখ লোকও হয়নি। কিন্তু লাখ লাখ বলে দলের নেতারা চিত্তকে সুখ দিতে মনকলা খাচ্ছে।’
রবিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিস্বাক্ষর শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘কত হাজারে লক্ষ বলা হয়। ময়মনসিংহ-খুলনায় কতো হয়েছে সেটি সাংবাদিকরা দেখেছেন। এর সঙ্গে বাস্তবতা নেই। তবে চট্টগ্রামে লাখের কাছাকাছি লোক হয়েছে। ফখরুল সাহেবকে বিকালে আমন্ত্রণ জানিয়েছি একটা জেলা সম্মেলনে কতো মানুষ হয় দেখার জন্য। তারা লাখ লাখ বলে বলে মনকলা খাচ্ছেন চিত্তকে সুখ দেওয়ার জন্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code