কানাডার বিভিন্ন প্রদেশে সনাতন ধর্মাবলম্বীদের কালিপূজা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: কানাডার বিভিন্ন প্রদেশে আনন্দ উৎসবের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের কালিপূজা চলছে বিভিন্ন কমিউনিটি হলে। এ বছর কানাডার ক্যালগেরির ‘বাংলাদেশ পূজা পরিষদ’ পঞ্জিকার তিথি অনুযায়ী গত ২২ অক্টোবর কালিপূজা সম্পন্ন করেছে।
অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ‘আমরা সবাই’ এবং ‘ক্যালগেরি বঙ্গীয় পরিষদ’ এর আয়োজনে যথাক্রমে স্ক্যান্ডিনেভিয়ান সেন্টার এবং সিলভার স্প্রিং কমিউনিটি সেন্টারে কালিপূজা উদযাপিত হয়েছে কানাডার স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর)।
উভয় সংগঠনই ভিন্ন ভিন্নভাবে কমিউনিটি সেন্টারের পূজামণ্ডপে সন্ধ্যায় পূজা সম্পন্ন করে। পূজা শেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে পূজামণ্ডপ। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পদচারণায় মুখরিত ছিল কমিউনিটি হলের পূজামণ্ডপগুলো।

Manual8 Ad Code

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিরা কালিপূজাকে ঘিরে মেতে উঠেন আনন্দ উৎসবে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে। বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করেছেন প্রার্থনা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code