শাবনূরের ৩টি ছবি নিয়ে অনুসারীদের ৩ রকমের ভাবনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: শুধু রূপালি জগত নয়, দেশের মায়াও যেন ত্যাগ করেছেন চিত্রনায়িকা শাবনূর। অনেকদিন ধরেই বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। বারবার আসার খবর দিয়েও আসেননি কিংবা আসতে পারেননি। তবে সোশ্যাল মিডিয়ার এই যুগে ৭ হাজার ১৭৭ কিলোমিটার দূরের দেশ থেকেও এখানকার ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন নায়িকা। ছবি-ভিডিও শেয়ারের মাধ্যমে নিজের চলমান জীবনের আভাস দেন নিয়মিত।
সেই ধারাবাহিকতায় শনিবার (২৯ অক্টোবর) ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন শাবনূর। যেখানে তাকে জলপাই রঙের ওপর সাদা ফুলের প্রিন্ট করা একটি পোশাকে দেখা গেছে। এলো-কোঁকড়া চুল জায়গা করে নিয়েছে গলা ছাড়িয়ে কাঁধে। তিনটি ছবিতে নিজেকেই নিজে ক্যামেরাবন্দি করেছেন তিনি। শাবনূরের এই তিন ছবির সূত্রে তিন ধরনের ভাবনা উদয় হয়েছে অনুসারীদের মনে। এক এক করে সেগুলোতে নজর দেওয়া যাক…
ডিলিটের অনুরোধ

শাবনূরকে এই অবয়বে দেখে তার অধিকাংশ ভক্ত বিস্মিত এবং হতাশ হয়েছেন। তাদের মন্তব্যের মর্মার্থ এমন; নায়িকার পরনের পোশাকটি ছোট। স্বল্প বসনায় তাকে মেনে নিতে পারছেন না ভক্তরা। তাই মুহুর্মুহু অনুরোধ, ‘আপু প্লিজ ছবিগুলো ডিলিট করে দিন’। অবশ্য কেউ কেউ নায়িকাকে বাহবাও দিয়েছেন। এমন ছবি আরও দেখার ইচ্ছেপোষণ করেছেন।

Manual1 Ad Code

শাবনূরের ৩টি ছবি নিয়ে অনুসারীদের ৩ রকমের ভাবনা
স্লিম হওয়ার চেষ্টা

একবার নয়, বহুবার সিনেমায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন শাবনূর। তবে এর সামনে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায় তার শারীরিক ফিটনেস। ঢালিউড থেকে অঘোষিত বিদায়ের আগে থেকেই ফিটনেস হারিয়ে স্থূলতা গ্রহণ করেছেন শাবনূর। সেটাকে নিয়ন্ত্রণে এনে ফেরার ইচ্ছে প্রকাশ করলেও বাস্তবায়ন দেখা যায়নি। তবে নতুন তিনটি ছবিতে তাকে আগের চেয়ে অনেকটা স্লিম দেখাচ্ছে; তাই কারও কারও মনে উঁকি দিচ্ছে, সিনেমায় ফেরার জন্য হয়তো কসরত চালাচ্ছেন অভিনেত্রী। তারই প্রতিচ্ছবি হিসেবে ছবিগুলো সামনে এনেছেন অনুসারীদের।

শাবনূরের ৩টি ছবি নিয়ে অনুসারীদের ৩ রকমের ভাবনা
অন্তঃসত্ত্বা গুঞ্জন

তিনটি ছবির একটিতে শাবনূরের আপাদমস্তক দৃশ্যমান। যা দেখে কেউ কেউ ধারণা করছেন, শাবনূর হয়তো ফের মা হতে চলেছেন! যদিও এই ধারণা নিতান্তই নড়বড়ে। কেননা ২০২০ সালেই অনিক মাহমুদের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন নায়িকা। বর্তমানে পুত্র আইজানকে নিয়েই সুখে আছেন তিনি। যদিও ভক্তরা মনে করছেন, দ্বিতীয় সূচনার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না!

Manual3 Ad Code

ফেরা যাক পুরো পোস্টে। তিন ছবির ক্যাপশনে শাবনূর বলেছেন, ‘নিজের মতো হও, তোমার দ্বিতীয়টি নেই’। এই বাক্যের সঙ্গে শাবনূরের ছবির সামঞ্জস্য খুঁজে কেউ কেউ সমালোচনাও করেছেন। কেননা ছবিগুলোকে অতি-সম্পাদিত (এডিটেড) মনে হচ্ছে অধিকাংশের কাছে। যা তার ক্যাপশনের বাণীর সঙ্গে সাংঘর্ষিক।

Manual2 Ad Code

শাবনূর অবশ্য এসব মন্তব্যের বিপরীতে নীরবতা পালন করছিলেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত। কারণ তারকা হিসেবে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার অভ্যস্ততা তো নায়িকার কাছে নতুন নয়!

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code