

ইন্টারন্যাশনাল ডেস্ক: কৃষ্ণ সাগরে হয়ে রাশিয়ার খাদ্য রফতানিকে সহজ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর আল জাজিরা’র।
তিন মাস আগে একটি শস্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যা বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য সরবরাহকারী দেশে ইউক্রেনের ওপর থেকে কার্যত রাশিয়ার অবরোধ তুলে নিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকট দূর করার একটি অংশ। রুশ নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগে চলতি সপ্তাহে চুক্তিতে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল মস্কো। ফলে, খাদ্য সংকট মারাত্মক আকারে নেওয়ার আশঙ্কা করা হচ্ছিল।
তবে বুধবার জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রফতানির চুক্তিতে পুনরায় অংশগ্রহণের কথা জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় রাশিয়া বলছে, ইউক্রেনের জন্য শস্য রফতানির বিষয়টি সহজ করা হলেও মস্কোর ক্ষেত্রেও একই হওয়া উচিত।