বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে নবির পদত্যাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্টঃ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলতে নেমেছিল আফগানিস্তান দল। কিন্তু পাঁচ ম্যাচের মধ্যে কোনো জয় পায়নি দলটি, তিন হারের বিপরীতে দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপে ব্যর্থতার এই দায় মাথায় নিয়ে আফগানিস্তান দলের অধিনায়কত্বের পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশটির তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি

শুক্রবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সাথে নির্বাচক কমিটির প্রতি স্বপদে না থাকার বিষয়ে আপত্তি জানিয়েছেন।

টুইট বার্তায় নবি জানান, ‘বড় টুর্নামেন্টের জন্য গত এক বছর ধরে আমাদের দলের প্রস্তুতি এমন পর্যায়ে ছিল না যে, একজন অধিনায়ক এটি চাইবেন। তাছাড়া, গত কয়েকটি সফরে টিম ম্যানেজার, নির্বাচক কমিটি এবং আমি ছিলাম না। যা দলের ভারসাম্যের উপর বেশ বড় প্রভাব ফেলেছিল।’

Manual2 Ad Code

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হার মানে নবির দল। কিন্তু শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের শেষ দুটি খেলায় দুর্দান্তভাবে লড়াই করেছে। তবে দুর্ভাগ্যবশত কোনো জয় আদায় করতে পারেনি। আর অবিরাম বৃষ্টির কারণে গত সপ্তাহে মেলবোর্নে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ দুটি ভেস্তে গেছে।’

Manual6 Ad Code

অবসর বার্তায় আফগানিস্তান ক্রিকেটের প্রথম তারকা বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে, যা আমরা বা আমাদের সমর্থকরা আশা করেনি। ম্যাচের ফলাফল নিয়ে আপনাদের মতো আমরাও হতাশ।

Manual5 Ad Code

তাই, যথাযথ সম্মানের সাথে আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। তবে দল ও ম্যানেজমেন্টের যখন প্রয়োজনে হবে তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code