ড্যাপ বাস্তবায়ন বেশ কঠিন: এফবিসিসিআই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: পরিকল্পিত আবাসন ও উন্নত রাজধানী গড়তে নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ-এর কার্যকারিতা নিয়ে রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞার সাথে বৈঠকে করেছেন এফবিসিসিআইর প্রতিনিধিদল।

Manual5 Ad Code

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি-এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং বিষয়ক এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া মিলনসহ এ খাতের প্রতিনিধিরা।

সোমবার (৭ নভেম্বর) রাজউক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু নতুন ড্যাপে নাগরিক সুবিধা সম্পন্ন শহর গড়তে বিভিন্ন পরিকল্পনার উল্লেখ থাকায় রাজউকের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, ড্যাপ একটি বিশদ পরিকল্পনা। এর প্রণয়ন যেমন দুরূহ, বাস্তবায়নও বেশ কঠিন। তবে টেকসই ও বাসযোগ্য রাজধানী নিশ্চিতে মাস্টারপ্ল্যান, ড্যাপ বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন কারিগরি সদস্যের সমন্বয়ে রাজউকের বোর্ড পুনর্গঠন, ড্যাপে এলাকাভিত্তিক তথ্য-উপাত্ত থাকা, ফ্লোর এরিয়া রেশিও (এফএআর-ফার) বাড়ানো, জমির পরিমাণ সীমিত থাকায় বহুতল ভবন নির্মাণ, ডেভেলপারসহ সংশ্লিষ্টদের নকশা পাওয়ার সময় নির্দিষ্টকরণ, রিয়েল এস্টেট সংক্রান্ত আইন/বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে রিহ্যাবকে সম্পৃক্তকরণসহ বেশকিছু প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি। তিনি জানান, আবাসন ব্যবসায়ী, নগর পরিকল্পনাবিদ, স্থপতিসহ স্টেকহোল্ডারদের সাথে অতীতে ব্যাপক আলোচনার ভিত্তিতেই এসব প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code