প্রথমবার বিদেশ ভ্রমণের পরিকল্পনা করবেন যেভাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: তুরস্কের কারুকার্যময় স্থাপত্য কিংবা মালদ্বীপের স্ফটিকের মত নীল পানিতে মানুষের ঘুরাঘুরি দেখে, ইচ্ছা জাগতেই পারে বিদেশ ভ্রমণের। একে একে বিদেশি সীমান্তে নিষেধাজ্ঞা উঠে যাওয়া ঘুরতে যাওয়ার প্রবণতা বেড়েছে। তাছাড়া টানা ২ বছর ভ্রমণ বন্ধ থাকায়, অনেকের জন্যই এ বছর প্রথম বিদেশ ভ্রমণের সুযোগ হচ্ছে। তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজন পড়ে বিস্তারিত পরিকল্পনার। পরিকল্পনা কিছুটা বোধগম্য করার জন্য আজকে আমরা নিয়ে এসেছি প্রথমবার বিদেশ ভ্রমণের জন্য বিশেষ কিছু টিপস।

Manual4 Ad Code

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মূলত তিনটি প্রশ্নের উত্তর বের করতে হয়- কিভাবে যাবো, কোথায় থাকবো এবং কি করব? যাওয়ার ক্ষেত্রে ২টি পথ। আকাশপথ ও সড়কপথ। ইন্ডিয়া বা নেপালের মত কাছাকাছি দেশে সড়কপথেই যাওয়া সম্ভব। তবে তা বেশ কষ্টসাধ্য এবং সময় অনুপযোগী। প্রায় এক দিনের উপরে সময় চলে যায় সীমানা পেরিয়ে অন্য দেশে প্রবেশ করতেই। যেহেতু এই দেশগুলো আমাদের থেকে বেশ কাছেই, ফ্লাইটে যাওয়া আসার খরচ সাধ্যের মধ্যেই পাওয়া সম্ভব। তবে স্বপ্ন যদি থাকে একটু দূরের দেশ ঘুরে আসার, তবে আকাশপথ ছাড়ার বিকল্প নেই। এক্ষেত্রে বাজেটের দুশ্চিন্তায় থেমে যাওয়ার কোন কারণ নেই। দেখে নিতে পারেন গোযায়ান এর ৬ মাস পর্যন্ত ০% ই এম আই সার্ভিসটি। বাংলাদেশে গোযায়ানই একমাত্র অনলাইন প্লাটফর্ম যেখানে ফ্লাইটের ক্ষেত্রে ০% ই এম আই সুবিধাটি পাওয়া যাচ্ছে। এককালীন ভাবে সম্পূর্ণ ফ্লাইটের খরচ না দিয়ে, প্রয়োজনমত কিস্তি বাছাই করে টাকা পরিশোধ করতে পারবেন আরামেই।

Manual4 Ad Code

বিদেশে থাকার ক্ষেত্রে হোটেল বাছাইয়ে প্রথমত মাথায় রাখতে হবে নিরাপত্তার কথা। নিরাপত্তা নিশ্চিত করে পছন্দমতো হোটেল বাছাই এখন পুরোটাই অনলাইনে করা সম্ভব। অজানা অচেনা দেশে গিয়ে হুট-হাট হোটেল খোজার ঝামেলা এড়ানোর জন্য অনলাইন বুকিংটাই ভালো হয়। তাছাড়া দাম এবং থাকার ব্যবস্থার ছবি আগে থেকে দেখে নেওয়াও সম্ভব অনলাইনে। তবে বাংলাদেশি টাকা দিয়ে পেমেন্ট করার সুযোগটি এক্ষেত্রে প্রায়ই পাওয়া যায়না। বুকিং করতে হয় বিদেশি ক্রেডিট কার্ড দিয়ে অথবা আলাদা ভাবে ডলার সঙ্গে নিয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code