যুক্তরাষ্ট্রের সমবেদনা প্রত্যাখ্যান তুরস্কের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইস্তাম্বুলে রবিবারের বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসনের এমন সমবেদনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual8 Ad Code

রবিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, ইস্তাম্বুলের সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, ‘আমরা মার্কিন দূতাবাসের সমবেদনার বার্তা গ্রহণ করি না।’

Manual4 Ad Code

সুলেমান সোয়লু মূলত পিকেকে সমর্থিত সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতি ইঙ্গিত করেছেন। গোষ্ঠীটির প্রতি মার্কিন সমর্থনের ঘটনায় ক্ষুব্ধ আঙ্কারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code