নিপুণ-জায়েদের শুনানির প্রস্তুতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটের অংকে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। নিপুণের আইনজীবীরা জানান, এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ‘আপাতত’ দায়িত্ব পালনে কোনও বাধা নেই নিপুণ আক্তারের।

Manual6 Ad Code

৯ মাস ঝুলে থাকার পর আদালত থেকে এমন ‘আপাতত’ ফলাফলের রেশ ধরে নিপুণ শিবিরে বইছে যুদ্ধজয়ের হাওয়া। বিএফডিসিতে চলছে সংবাদ সম্মেলন আর বিজয়ের উৎসব। নিপুণ বলছেন, ‘দীর্ঘ নয় মাস ধরে আমি ধৈর্য ধরে আছি। অপেক্ষায় আছি। অপেক্ষায় ছিলাম সত্যের পক্ষে রায় আসার। অবশেষে সত্যের জয় হলো। অনেকেই বলছেন আমার জায়গায় তারা হলে হাল ছেড়ে দিতেন। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি সংগ্রাম করেছি। সঠিক পন্থায় নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমার প্যানেলের কেউ কোনও নিয়ম ভঙ্গ করেনি। তাই আমার বিশ্বাস ছিলো জয় আমাদের হবেই। নয় মাস পর হলেও সেটা সবাই আজ (২১ নভেম্বর) জানতে পারলেন।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code