ইউক্রেন সীমান্তে জার্মান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে পোল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লন্ডন প্রতিনিধি: ন্যাটো মিত্র পোল্যান্ড ও জার্মানি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে মোতায়েনে সম্মত হয়েছে। সোমবার পোলিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, জার্মানি প্রস্তাব দেওয়ার পর তাতে সম্মত হয়েছে পোল্যান্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টুইটারে পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসচেক লিখেছেন, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে প্যাট্রিয়ট লঞ্চার মোতায়েনে আগ্রহের কথা নিশ্চিত করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। কোন সংস্করণ মোতায়েন করা হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একই ভাবে কত দ্রুত এগুলো সরবরাহ হবে এবং কত দিন লাগবে মোতায়েন করতে তা নির্দিষ্ট হয়নি।

Manual7 Ad Code

রবিবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বলেছেন, গত সপ্তাহে পোল্যান্ডে দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র পতিত হওয়ার পর দেশটির আকাশসীমা সুরক্ষায় পোল্যান্ডকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তাব দিয়েছে জার্মানি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code