যে কারণে শুরুর একাদশে জায়গা হয়নি রোনালদোর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে থেকেই রোনালদোর একাদশে থাকা নিয়ে ছিল নানা গুঞ্জন। কোচের সঙ্গে দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছিল। পর্তুগিজ মিডিয়াও পেছনে লেগে ভোটাভুটিতে রোনালদোকে একাদশের বাইরে রাখার পক্ষে সমর্থন আদায় করে নেয়। যার ধারাবাহিকতায় দেখা গেলো শেষ ষোলোয় ফার্নান্দো সান্তোসের শুরুর একাদশে জায়গা হয়নি পর্তুগিজ প্রাণভোমরার। তাহলে কি সত্যিই রোনালদোর দিন ফুরিয়ে গেছে?

Manual7 Ad Code

চলমান গুঞ্জন যখন ডালপালা মেলছে, পর্তুগাল কোচ সান্তোস কিন্তু সব কিছু পরিষ্কার করেছেন ম্যাচের পর। তিনি জানিয়েছেন, পদক্ষেপটি নেওয়া হয়েছে কৌশলগত কারণে। খেলায় রোনালদোর তুলনায় বৈশিষ্ট্যগত পার্থক্য আছে বলেই গঞ্জালো রামোসকে দলে নেওয়া হয়েছে। যার প্রমাণ তো তিনি মাঠেই দিয়েছেন হ্যাটট্রিক করে। সান্তোস বলেছেন, ‘ক্রিস্তিয়ানোর ব্যাপারটা পুরোপুরি নির্ধারিত। বক্সে সে পুরোপুরি নির্ধারিত অঞ্চলে বিচরণ করে। সেই জায়গায় গঞ্জালো পুরোপুরি ভিন্ন প্রকৃতির। ও ভীষণ গতিময় একজন খেলোয়াড়। যে পর্যবেক্ষণটা আমি করেছি, তার ফলাফল তো শেষ পর্যন্ত দেখতেই পেলাম।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code